‘বাংলাদেশের মাটি খুবই উর্বর, মানুষ পরিশ্রমী। একটু সহযোগিতা পেলেই এখানকার প্রান্তিক কৃষকেরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠবেন। কৃষিতে বাংলাদেশ অবশ্যই উন্নতি করবে।’ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা গতকাল বৃহস্পতিবার এ আশা প্রকাশ করেন। ইইউর অর্থায়নে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তত্ত্বাবধানে মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলে নেওয়া কৃষি উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।দক্ষিণাঞ্চলের ১২ জেলার ২০টি উপজেলায় ৭৫ লাখ ইউরো ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইইউর রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলার প্রকল্প এলাকা ঘুরে দেখে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় কৃষকদের কৃষি সরঞ্জাম দেওয়া হয়েছে। প্রকল্প শুরু হয়েছে ২০১০ সালের জানুয়ারিতে। শেষ হবে চলতি বছরের জুলাইয়ে।পরিদর্শন দলে আরও ছিলেন প্রকল্পের পল্লি উন্নয়ন বিভাগের প্রধান কোয়েন ডুচাটিউ, এল জেন এল মুজাম্মিল, মনজুরুল আলম, মিজানুর রহমান, বীজ বিশেষজ্ঞ শাহজাহান, কৃষি বিশেষজ্ঞ তারিক হোসেন, উইলিয়াম হানার স্ত্রী পাওলা ফরনারি প্রমুখ।