প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষিপণ্য মেলা শুরু হয়েছে। মেলায় জেলার সাতটি উপজেলার কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, বান্দরবান সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিংপ্রু মারমা। সভাপতিত্ব করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন। মেলায় সরকারি-বেসরকারি ১৭টি প্রতিষ্ঠান কৃষিপণ্য নিয়ে অংশগ্রহণ করছে।