কৃষিপণ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে নারী কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য-সামগ্রীর মেলা গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন। মেলার আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা জীবিকা। জীবিকার পরিচালক মানিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ। অক্সফামের সহযোগিতায় নারী কৃষকদের ক্যাম্পেইন পর্ব-৩-এর কার্যক্রমের আওতায় দিনব্যাপী কৃষিপণ্য-সামগ্রীর মেলা অনুষ্ঠিত হয়।