কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার ও ডিজেলের অব্যাহত মূল্যবৃদ্ধি হ্রাস ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা চাষি ফেডারেশন। মঙ্গলবার ওই সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।দুপুরে সংগঠনের নেতারা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেছেন। জেলা প্রশাসক ভোলানাথ দের হাতে স্মারকলিপি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা চাষি ফেডারেশনের সভাপতি দেবেন্দ্রনাথ দোবে ও সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন।