কৃষিপ্রযুক্তি প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে ১০ ডিসেম্বর কৃষি খাতে টেকসই যান্ত্রিকীকরণ শীর্ষক আঞ্চলিক সেমিনার হয়েছে। ৩৩তম সার্ক চার্টার দিবসও এদিন পালন করা হয়। এ উপলক্ষে কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী হয়।
প্রদর্শনীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কৃষিপ্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে এসিআই মটরস তাদের ট্রাক্টর, পাওয়ার টিলার, ওয়াটার পাম্প, সিডার, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার, কম্বাইন হারভেস্টার, অটোমেটিক থ্রেসার মেশিন, ম্যানুয়াল, হাইড্রোলিক ট্রলিসহ বিভিন্ন যন্ত্রপাতি মেলায় প্রদর্শন করেছে। প্রদর্শনী উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী এবং ডেপুটি নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। বিজ্ঞপ্তি।