কৃষিপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এম সাইফুর রহমান সড়কের খামারবাড়ী প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে তিন দিনের ডিজিটাল কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার এবং জেলা কৃষি তথ্য ও যোগাযোগ কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ ফারুক আহমদের সভাপতিত্বে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. সাদির উদ্দিন।