কৃষিপ্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন। উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।