প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ কার্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দিন হায়দার, সদরের ইউএনও মোতাকাব্বীর আহমেদ, নরসিংদী বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মোহাম্মদ নিশাত প্রমুখ উপস্থিত ছিলেন।