কৃষিপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ ও কৃষিপ্রযুক্তি মেলা-২০১৬। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে ওই মেলার উদ্বোধন হয়। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ধরনের ফল, ফুল ও কৃষিজাত দ্রব্যের ৬০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।