কৃষিপ্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন।