কৃষিপ্রযুক্তি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল রোববার শুরু হয়েছে কৃষিপ্রযুক্তি মেলা। সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন। জাতীয় কৃষিপ্রযুক্তি প্রকল্পের (এনএটিপি) অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা ও সদর উপজেলা যৌথভাবে মেলার আয়োজন করে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাশিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ। স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন মুজাফ্ফর আলী খান, শহিদুজ্জামান মোস্তফা ও ইয়াকুব আলী।