কৃষিপ্রযুক্তি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা। গতকাল রোববার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন। এর আগে মেলা উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন প্রমুখ। খুলনা প্রতিনিধি