কৃষিপ্রযুক্তি মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা কালেক্টরেট মাঠে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা। সমন্বিত কৃষিপ্রযুক্তির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে বেলা ১১টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খোন্দকার আজিম আহমেদ, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার, আওয়ামী লীগ নেতা আবদুল ফাত্তাহ প্রমুখ।