কৃষিবান্ধব নীতি প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি উন্নয়নে সরকারি সেবার দায়বদ্ধতা ও নীতি সহায়তার দাবিতে আয়োজিত ঝিনাইদহে জনতার পার্লামেন্টে কৃষক প্রতিনিধিরা আমদানিকৃত কৃষি সরঞ্জামের ওপর কর প্রত্যাহারের দাবি করেছেনতাঁরা কৃষিসেবা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি বৃদ্ধি ও কৃষিবান্ধব নীতি প্রণয়নের দাবি করেন। পার্লামেন্টের উত্তরদাতা জনপ্রতিনিধিরা কৃষকদের এ দাবি জাতীয় সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।শনিবার সকালে ডিপিপিএফ (লোকমোর্চা) আয়োজিত ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকশন ইন ডেভেলপমেন্ট (এইড) কমপ্লেক্সে অনুষ্ঠিত জনতার পার্লামেন্টে কৃষকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই, ঝিনাইদহ-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক খাজা আবদুল হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জয়নুল আবেদিন, গভর্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অ্যাকশন ইন ডেভেলপমেন্ট এইডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। স্থানীয় পর্যায়ের কৃষক, নাগরিক সমাজের প্রতিনিধিরা জনপ্রতিনিধিদের কাছে বিনা মূল্যে মাটি পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সঙ্গে কৃষিপণ্যের সঠিক মূল্য পাওয়া নিশ্চিত করা, ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানান।