কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিবিদ ইনস্টিটিউশনের ঢাকা মেট্রোপলিটন শাখার ২০১৫-১৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোহাম্মদ মোফাজ্জল হোসেন সভাপতি ও মো. তাসদিকুর রহমান সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি মো. সেকেন্দার আলী ও এ কে এম ইউসুফ হারুন, সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা ও আ ফ ম মাহবুবুল হাসান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি