কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মানসূচক সদস্যপদ পেলেন শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃষিবিদ ইনস্টিটিউশন আজীবন সম্মানসূচক সদস্যপদ দিয়েছে। কৃষি, কৃষক ও কৃষিবিদদের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে এ সম্মাননা দেওয়া হয়।গতকাল শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনের কাউন্সিল অধিবেশন এবং সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজীবন সম্মানসূচক (অনারারি) সদস্যপদের সনদ সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে বলে কৃষিবিদ ইনস্টিটিউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।