ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার কৃষিবিদ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সঞ্চৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হাদী নূর আলী খান, সিন্ডিকেট সদস্য মনসুরুল আমীন প্রমুখ।
উপাচার্য রফিকুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে কৃষিবিদদের সমঞ্চানিত করেছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে কৃষিবিদেরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হয়েছেন।
১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সভায় কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১০ সালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।