কৃষিবিদদের পদসংখ্যা কমানোর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষি পুলে সরাসরি নিয়োগে কৃষিবিদদের পদসংখ্যা কমানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধন হয়।
কৃষি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ব্যানারে বেলা একটা থেকে আধা ঘণ্টার ওই মানববন্ধন করেন শিক্ষার্থী এবং শিক্ষকেরা। পরে তাঁরা একটি স্মারকলিপি উপাচার্য বরাবর পাঠান।
স্মারকলিপিতে বলা হয়, বিএডিসিতে প্রথম শ্রেণিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ২৫ শতাংশ পদ বিএসসি (কৃষি) গ্র্যাজুয়েট এবং ৭৫ শতাংশ কৃষি ডিপ্লোমাধারীদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দিতে উচ্চ আদালত একটি আদেশ দেন। এর প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
কৃষি অনুষদীয় ছাত্র সমিতির সহসভাপতি খন্দকার তায়েফুর রহমানের সঞ্চালনায় সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন মানববন্ধনে সভাপতিত্ব করেন।