কৃষিমন্ত্রী বললেন আমরা দ্বন্দ্ব চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আজ আপনারা যাঁরা মেয়েদের বিরুদ্ধে কথা বলছেন, তাঁরা কি মায়ের পেটে জন্ম নেননি? আমরা দ্বন্দ্ব চাই না। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দ্বন্দ্ব দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়।’গতকাল বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থদের জন্য খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যেকৃষিমন্ত্রী এসব কথা বলেন।মতিয়া চৌধুরী আরও বলেন, বিরোধীদলীয় নেত্রী তো স্বাধীনতা চাননি। তিনি স্বাধীনতার পতাকা জামায়াতের গাড়িতে তুলে দিয়েছিলেন। যখন যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়, তখন তিনি নিশ্চুপ ছিলেন। আর যখন রায় দেওয়া শুরু হয়েছে, তখন বিচার বন্ধ করার পাঁয়তারা করছেন। তিনি বলেন, চারদলীয় ঐক্যজোটের শাসনামলে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর নির্দেশে ১০ ট্রাক অস্ত্র খালাস করা হচ্ছিল। কিন্তু অস্ত্রগুলো চট্টগ্রামে ধরা পড়ে।এ সময় জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবদুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী উপজেলার ছয়টি ইউনিয়নের ছয় হাজার দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।