কৃষিমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনের কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ফাত্তাহ রওশন, সফল কৃষক গোবিন্দ লাল চৌহান, মমেনা বেগম প্রমুখ বক্তৃতা করেন। পরে মন্ত্রী শহরের জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।