কৃষিযন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের কৃষকদের স্বল্পমূল্যে ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও প্যাকেটজাত করার লক্ষ্যে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে দুটি কম্বাইন্ড হারভেস্টর কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিংড়া কার্যালয়ের আয়োজনে উপজেলা কোট মাঠে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও সাদেকুর রহমান ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এই যন্ত্র দিয়ে প্রতি ঘণ্টায় অল্প খরচে এক বিঘা জমির ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও মোড়কজাত করা যাবে।