কৃষিশিক্ষায় শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর কলেজে কৃষিবিজ্ঞান বিষয়ে কোনো শিক্ষক নেই। প্রায় চার বছর ধরে একজন প্রদর্শক দিয়েই চলছে পাঠদান। এ ছাড়া রয়েছে শ্রেণীকক্ষ ও শিক্ষা উপকরণ সংকট। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজে উচচমাধ্যমিক, উচ্চমাধ্যমিক (ব্যবসায় ব্যবস্থাপনা), স্নাতক (পাস) এবং রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইতিহাস ও বাংলা বিষয়ে সম্মান কোর্সে পড়ানো হয়। বর্তমানে কলেজে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী রয়েছে। জানা গেছে, মোট ৯০ জন শিক্ষকের মধ্যে বর্তমান রয়েছে ৭৪ জন শিক্ষক। এর মধ্যে প্রায় চার বছর কৃষিশিক্ষায় কোনো শিক্ষক নেই। অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকী শিক্ষক সংকটের কথা স্বীকার করে বলেন, ‘কৃষিশিক্ষায় এখনি শিক্ষক দরকার। এ জন্য আমরা একাধিকবার বিজ্ঞাপন দিয়েছি।’