প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিশ্রম আইন, পল্লি রেশনিং ও গ্রামীণ মজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতারা বলেন চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দামের কারণে গ্রামীণ দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। ভূমিহীন ও ক্ষেতমজুরদের সারা বছর কাজ দিতে হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতির সভাপতি শামছুজ্জামান সেলিম।