কৃষিশ্রম আইন প্রণয়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীশ্রমিকেরা প্রধানমন্ত্রীর কাছে লেখা পোস্টকার্ডগুলো প্রতীকী পোস্ট বাক্সে ফেলেন। এসব পোস্টকার্ডে কৃষিশ্রমিকদের জন্য কৃষিশ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মুক্তাঙ্গনে মে দিবস ও কর্মজীবী নারীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নারীশ্রমিকদের সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সাংসদ হাসানুল হক ইনু, মেহের আফরোজ চুমকি, কমিটি ফর এশিয়ান উইমেনের নির্বাহী সমন্বয়ক লুসিয়া ভিক্টর জয়াসিলান, কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমিন কবীর প্রমুখ। বিজ্ঞপ্তি।