কৃষিশ্রমিক মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে গতকাল বুধবার ব্যতিক্রমী এক কৃষিশ্রমিক মিলনমেলার আয়োজন করা হয়। গড়পাড়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এই মেলায় জেলার তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়নের সহস্রাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী এই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন জাসদের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান। এর পর মেলা প্রাঙ্গণ থেকে কৃষিশ্রমিকেরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। বিকেলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।