কৃষ্ণচন্দ্র মজুমদার স্মরণে দীঘলিয়ায় আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দীঘলিয়া উপজেলার এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার স্মরণে গত বৃহস্পতিবার স্থানীয় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি’—বিখ্যাত এই কবিতার রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার সেনহাটি গ্রামে জন্ম নেন। তাঁর স্মরণে বিকেল পাঁচটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ে সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জমসের আহমদ খন্দকার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখার প্রধান বিষয়বস্তু ছিল দেশপ্রেম ও মানবপ্রেম। এই নিভৃতচারী মানুষটির দর্শন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা খুবই জরুরি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা-৪-এর সাংসদ মোল্যা জালাল উদ্দিন।