কৃষ্ণচূড়া রঙের পাঞ্জাবি পরে সংসদে রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করতে যাচ্ছেন—এই খবরকে কেন্দ্র করে কয়েক দিন ধরে সংসদে কিছুটা বাড়তি প্রাণের সঞ্চার হয়েছে। রসিকতামূলক মন্তব্য করে সাংসদদের অনেকেই নিজেদের রসবোধের পরিচয় দিয়ে চলেছেন। 
রেলমন্ত্রী বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনের আসনে। প্রধানমন্ত্রী যখনই আসন ছেড়ে উঠে যান, অমনি অন্য সাংসদেরা রেলমন্ত্রীকে নিয়ে হাসিঠাট্টায় মেতে উঠছেন। অনেকেই সুযোগ বুঝে নিজের আসন ছেড়ে রেলমন্ত্রীর পাশের আসনে গিয়ে বসে পড়ছেন। দিচ্ছেন নানান ধরনের পরামর্শ।
গতকাল বুধবার রেলমন্ত্রীর পরনে ছিল কলারে কারুকাজ করা গাঢ় লাল রঙের পাঞ্জাবি। সেই সূত্রে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রীকে নিয়ে রসিকতার সূচনা করেন সরকারি দলের সাংসদ শামীম ওসমান। তিনি বলেন, ‘আজ মাননীয় মন্ত্রী কৃষ্ণচূড়া রঙে আছেন, চার্মিং চার্মিং মুডে। তাঁর চার্মিং মুড নষ্ট করতে চাই না। আমি অনেক কঠিন প্রশ্ন করতে পারতাম।’