কৃষ্ণমূর্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রাম থেকে চার কেজি ওজনের কষ্টিপাথরের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের আশরাফুল ইসলাম নামের এক প্রকৌশলীর বাড়ি থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আশরাফুল ইসলাম তার বাড়ি মোল্লাহাট উপজেলার নুরুল আলমের কাছে ভাড়া দেন। গত তিন মাস তিনি ভাড়া না দিয়ে ওই ঘর তালাবদ্ধ রাখেন। গতকাল দুপুরে তালা ভেঙে ঘরে ঢুকে কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। বাগেরহাট প্রতিনিধি