কৃষ্ণা কাবেরী হত্যার প্রধান আসামি ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি কে এম জহিরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদার আজ রোববার এই আদেশ দেন।

এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন আসামি জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জহিরুল জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী। তিনি আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে ফলের রস খাওয়ানোর পর সিতাংশু, তাঁর স্ত্রী কৃষ্ণা কাবেরী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করেন পূর্বপরিচিত জহিরুল। একপর্যায়ে কৃষ্ণা কাবেরীর পরনের শাড়ি এবং ওই বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর কৃষ্ণা মারা যান।

আরও পড়ুন: