কে এম আতাউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান (৬৫) বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি মাদ্রাসা মাঠে গার্ড অব অনার শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।