কে এস তাবরেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এস তাবরেজ
কে এস তাবরেজ

২২টি অঞ্চল থেকে আসা বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব আজ দেশের আনাচকানাচে এক আলোড়ন সৃষ্টি করেছে। আমরা বলে থাকি, গণিত শেখো স্বপ্ন দেখো। স্বপ্নটা কী? স্বপ্নটা হলো বিজ্ঞানমনস্ক হওয়া, যুক্তি দিয়ে সবকিছু বিচার করা। আন্তর্জাতিক মেধা ফোরামে তোমাদের মেধা দিয়ে চূড়ান্ত সফলতা অর্জন করা তথা স্বর্ণপদক অর্জন করে আমাদের এ মাতৃভূমিকে গর্বের আসনে অধিষ্ঠিত করা। ডাচ্-বাংলা ব্যাংক ২০০৪ সাল থেকে গণিত উৎসবে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও আমাদের এ সহযোগিতা থাকবে। এ সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, প্রথম আলো, শিক্ষার্থী, অভিভাবক ও মুভার্সদের ধন্যবাদ।
ব্যবস্থাপনা পরিচালক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড