কে, কোন দপ্তর পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৪৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আজ রোববার শপথ নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, দশম জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ বিভাগে যারা এবার নতুন মুখ তাঁদের মধ্যে আনিসুল হক-আইন, তোফায়েল আহমেদ-বাণিজ্য, আমির হোসেন আমু-শিল্প, মোহাম্মদ নাসিম-স্বাস্থ্য, অধ্যক্ষ মতিউর রহমান-ধর্ম, কামরুল ইসলাম-খাদ্য, রাশেদ খান মেনন-ডাক ও টেলিযোগাযোগ, আসাদুজ্জামান নূর-সংস্কৃতি, আনোয়ার হোসেন মঞ্জু-পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।
যারা আগের মন্ত্রণালয়েরই দায়িত্বে থাকছেন, তাঁরা হলেন আবুল মাল আব্দুল মুহিত- অর্থ, সৈয়দ আশরাফুল ইসলাম -স্থানীয় সরকার, মতিয়া চৌধুরী -কৃষি, নুরুল ইসলাম নাহিদ- শিক্ষা, হাসানুল হক ইনু- তথ্য, ওবায়দুল কাদের- যোগাযোগ, মুজিবুল হক-রেল, খন্দকার মোশাররাফ হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এ ছাড়া শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা জানান, মন্ত্রীদের দপ্তরের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।

বিস্তারিত আসছে...