কে জি মুস্তাফা অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক, প্রখ্যাত সাংবাদিক ও সাবেক রাষ্ট্রদূত কে জি মুস্তাফা গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৩ নম্বর কেবিনে চিকিত্সাধীন।কে জি মুস্তাফা ব্রঙ্কিয়াল অ্যাজমা ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত সোমবার ল্যাবএইড হাসপাতালের ৬৬২ নম্বর কেবিনে ভর্তি হন।কে জি মুস্তাফার চিকিত্সায় নিয়োজিত ডা. মানস সাহা প্রথম আলোকে গত রাতে ফোনে বলেন, গতকাল হঠাত্ করে কে জি মুস্তাফার রক্তচাপ কমে যায় এবং হার্টেও সমস্যা দেখা দেয়। এর পরই তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়।