কে বি মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কে বি মুস্তাফার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, ফাতেহা পাঠ, খতমে কোরআন ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ ছাড়া আজ বাদ জোহর সুগন্ধা আবাসিক এলাকার শাহি জামে মসজিদ প্রাঙ্গণে এবং বাদ আসর মিসকিন শাহ মাজার প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।