কেইপিজেডে জুতা কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) একটি বিদেশি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দুপুরে সিং স্যাং শু এন্টারপ্রাইজ লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন জানান, কেইপিজেডে জুতা তৈরির ওই প্রতিষ্ঠানটির তিনটি কারখানা রয়েছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানায় রাসায়নিক জাতীয় পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশন, বন্দর ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে যায়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।