কেইপিজেডের সামনে স্থানীয়দের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। গতকাল সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ সমাবেশে বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘কেইপিজেড নিয়ে আমাদের ক্ষোভ নেই। তবে ব্যবস্থাপনা পরিচালক হাসান নাসির এলাকাবাসীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এ কারণে আমরা তাঁর পদত্যাগ চাই।’