কেউ কাউকে ছাড় দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে। জেলা জামায়াত ও বিএনপি গতকাল সোমবার পৃথক সংবাদ সমেঞ্চলন করে ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজ নিজ দলের নেতাদের নাম ঘোষণা করেছে। এ ব্যাপারে কেউ কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছে।
জেলা জামায়াত গতকাল বেলা ১১টায় হরিশপুর নিজ কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। দলীয় নির্বাচন পরিচালক সাদেকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ২২ ফেব্রুয়ারি রাতে রাজশাহীতে ১৯-দলীয় জোটের বৈঠকে নাটোর সদর আসনে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলীকে জোটের প্রার্থী হিসেবে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু নাটোর জেলা বিএনপি জোটের সিদ্ধান্ত অগ্রাহ্য করে বিএনপির নেতা রহিম নেওয়াজকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। এ ব্যাপারে জামায়াত কোনো সমঝোতা করবে না।
এর ঠিক পরই জেলা বিএনপি আলাইপুরে তাদের অস্থায়ী কার্যালয়ে পাল্টা সংবাদ সমেঞ্চলন ডাকে। এতে জেলা বিএনপির সম্পাদক আমিনুল হক লিখিত বক্তব্যে জামায়াতের দাবিকে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘রাজশাহীর বৈঠকে আমাদের ডাকা হয়নি। সেখানে কে কী বলেছেন, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’
জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, ‘অতীতের অনেক নির্বাচনে আমরা বিএনপিকে ছাড় দিয়েছি। এখন আর ছাড় দেব না। এতে সম্পর্ক যা-ই হোক না কেন!’
বিএনপি নেতা আমিনুল হক বলেন, ‘জোটগত রাজনীতির কারণে আমরা আন্দোলন-সংগ্রামে জামায়াতকে সাথে নিয়েছি। তার মানে আমরা তাঁদের ছাড়া রাজনীতি করতে পারব না, এটা ভাবা ঠিক না। আমরা একাই সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ব।’