কেউ যুদ্ধাপরাধীর গাড়িতে পতাকা দেখতে চায় না: আশরাফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এই সরকারের আমলেই শেষ হবে। মামলার তদন্তকাজ দ্রুত এগিয়ে চলেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যুদ্ধাপরাধীদের বাড়ি-গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। কিন্তু এ দেশের কেউ যুদ্ধাপরাধীদের গাড়ি ও বাড়িতে পতাকা দেখতে চায় না।চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তন ও পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আলোচনা সভায় গতকাল রোববার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সৈয়দ আশরাফ আরও বলেন, যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করা প্রয়োজন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। এ ছাড়া আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক আবদুস ছালাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এম এ মতিন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকের ভূঁইয়া, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।