কেএফসি ও পিৎজা হাটের ভিসা কার্ড-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম ফুড্স লিমিটেডের বিশ্বখ্যাত চেইন রেস্টুরেন্ট কেএফসি ও পিৎজা হাট এবার ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য নিয়ে এল বাড়তি সুবিধা। তাঁরা ১৫ শতাংশ সাশ্রয়ে পাবেন কেএফসির তিনটি কম্বো মিল। গত শনিবার কেএফসির গুলশান-১ শাখায় এই সেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা শারমিন লাকী, মুনমুন, বন্যা মির্জা ও তপু এবং ট্রান্সকম ফুড্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আক্কু চৌধুরী। এই আয়োজনে চমক ছিল আক্কু চৌধুরীর একটি সংক্ষিপ্ত ভাষণ ও জনপ্রিয় তারকাদের ফটোসেশন। বিজ্ঞপ্তি।