বিখ্যাত চেইন রেস্টুরেন্ট কেএফসি ভোজনরসিক মানুষের আহারে পরিতৃপ্তির লক্ষ্যে দুটি মিল অপশনসহ নিয়ে এল সুস্বাদু ‘টম ইয়াম বার্গার’। টম ইয়াম ফ্রাইজ মিল অপশনে আছে এক পিস টম ইয়াম বার্গার, একটি রেগুলার ফ্রাইজ ও একটি রেগুলার পেপসি—সব মিলিয়ে মাত্র ৩৮০ টাকায়। আর টম ইয়াম চিকেন মিল অপশনে পাওয়া যাবে এক পিস টম ইয়াম বার্গার, একটি চিকেন ও একটি রেগুলার পেপসি মাত্র ৪১০ টাকায়। ‘টম ইয়াম’-এর আছে এক সম্পূর্ণ আলাদা ঝালটক স্বাদ। টম ইয়াম অরিজিনাল থাই মসলা আর সুগন্ধি লেমনগ্রাস দিয়ে মেরিনেট করা। মচমচে না হওয়া পর্যন্ত এটি পরিবেশন করা হয় না। এরপর স্বাদ আরও বাড়িয়ে দিতে এটি স্পাইসি টম ইয়াম সিজনিং দিয়ে পরিবেশন করা হয়। গত বৃহস্পতিবার গুলশানের কেএফসি আউটলেটে টম ইয়াম ক্রান্চ উদ্বোধন করেন ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপু এবং অভিনেত্রী মডেল মুনমুন, শারমীন লাকি ও বন্যা মির্জা। কেএফসির ক্রেতারাও এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।