কেএফসি নিয়ে এল লোভনীয় ফায়ারি গ্রিল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্তর্জাতিক স্বনামধন্য ও জনপ্রিয় রেস্টুরেন্ট কেএফসি ২৪ জুলাই থেকে চালু করেছে বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু ও লোভনীয় ফায়ারি গ্রিল্ড। এই নতুন খাবারের শুরুর মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে কেএফসি গুলশানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুড্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আক্কু চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন খ্যাতিমান তারকা মুনমুন, বন্যা মির্জা, তপু ও শারমিন লাকি। ফায়ারি গ্রিল্ডের দাম রাখা হয়েছে দুই পিস ২৪৫ টাকা, চার পিস ৪৭০ টাকা, আট পিস ৯২০ টাকা এবং ১২ পিস ১৩২০ টাকা। কেএফসি গুলশান ছাড়াও ফায়ারি গ্রিল্ড পাওয়া যাবে ধানমন্ডি, বেইলি রোড, বনানী, মিরপুর, পল্টন, উত্তরা, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রাম কেএফসিতে। বিজ্ঞপ্তি।