কেএফসিতে যোগ হলো তিনটি মজার খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত চেইন রেস্টুরেন্ট কেএফসি ‘ওয়ার্ল্ড ওশানস ডে’ উপলক্ষে গতকাল শুক্রবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে আয়োজন করে ‘কেএফসি বিচ ফেস্ট’। এই অনুষ্ঠানের মাধ্যমে কেএফসি নতুন তিনটি ভিন্ন স্বাদের খাবারের উদ্বোধন করেছে।নতুন স্বাদের মজার এই খাবার তিনটি হলো: কেএফসি স্পেশাল ক্রিসপি ও জুসি টোস্টেড টুইস্টারের সঙ্গে স্পাইসি হট উইংস ও একটি ছোট পেপসি; ক্রানচি চিকেন স্ট্রিপসের সঙ্গে নতুন চার প্রকার ডিপস এবং ফ্রেশ ময়েস্ট পটেটো ওয়েজেস।গতকাল দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক ও সুধীজনের সামনে নতুন এই তিনটি খাবার উপস্থাপন করেন ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী। এ সময় প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, জনপ্রিয় তারকা শারমিন লাকি, বন্যা মির্জা ও কণ্ঠশিল্পী তপু উপস্থিত ছিলেন।আক্কু চৌধুরী বলেন, ‘কক্সবাজারসহ বাংলাদেশের ১১টি কেএফসি রেস্টুরেন্টে নতুন খাবারগুলো পাওয়া যাবে। আমি দৃঢ়ভাবে আশা করি, বরাবরের মতোই নতুন খাবারগুলো গ্রাহকেরা সাদরে গ্রহণ করবেন।’ বিকেল পাঁচটায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে কেএফসির উদ্যোগে আয়োজন করা হয় আকর্ষণীয় বিচ ফুটবল। সন্ধ্যায় কেএফসি রেস্টুরেন্টে ফ্রাইড চিকেন ও পেপসির সঙ্গে সংগীতশিল্পী তপুর গানের মূর্ছনা আমন্ত্রিত অতিথিদের অভিভূত করে।