কেএফসির নতুন ট্যাগলাইন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি রেস্তোরাঁর নতুন ট্যাগলাইন ‘সো গুড’–এর উদ্বোধনী অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরীর (মাঝে) সঙ্গে বাঁ থেকে কণ্ঠশিল্পী তপু, অভিনেত্রী বন্যা মির্জা, মুনমুন ও তুষ্টি l প্রথম আলো
কেএফসি রেস্তোরাঁর নতুন ট্যাগলাইন ‘সো গুড’–এর উদ্বোধনী অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরীর (মাঝে) সঙ্গে বাঁ থেকে কণ্ঠশিল্পী তপু, অভিনেত্রী বন্যা মির্জা, মুনমুন ও তুষ্টি l প্রথম আলো

কেএফসি রেস্তোরাঁর নতুন ট্যাগলাইন ‘সো গুড’ গত বুধবার উদ্বোধন করা হয়েছে৷ গুলশান কেএফসিতে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) আক্কু চৌধুরী৷ এ সময় আরও উপস্থিত ছিলেন খ্যাতিমান তারকা তুষ্টি, মুনমুন, বন্যা মির্জা ও তপু৷ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ‘সম্প্রীতি নিক্বণ’৷
কেএফসি সম্প্রতি ‘বাংলাদেশ সো গুড’ নামে একটি প্রচারণা (ক্যাম্পেইন) শুরু করে৷ এতে গ্রাহকেরা কেএফসির ফেসবুক পাতায় ছবি পোস্ট দিয়ে জানাতে পারবেন তাঁদের ভালো লাগার বিষয়গুলো৷ ‘বাংলাদেশ সো গুড’ লিখে বাংলাদেশকে নিয়ে তাঁদের সবচেয়ে ভালো লাগার মুহূর্তগুলোর ছবি পোস্ট করবেন এবং সবচেয়ে বেশি লাইক অর্জনকারী পাঁচজন বিজয়ীর প্রত্যেককে দেওয়া হবে একটি করে কেএফসি ‘সো গুড’ গিফট ভাউচার৷ এই প্রচারণা চলবে ২৭ জুন পর্যন্ত৷ ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে কেএফসি পরিচালনা করে; পাশাপাশি পিৎজা হাট ডেলিভারি (পিএইচডি) এবং পিৎজা হাটের ফ্র্যাঞ্চাইজি হিসেবে দায়িত্ব পালন করছে৷ বিজ্ঞপ্তি৷