প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের একটি হোটেলে সম্প্রতি ‘কেএসআরএম টক ডিয়ার ইঞ্জিনিয়ার্স’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক শামীম উজজামান বসুনিয়া। প্রোগ্রামে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাহিদুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিশিষ্ট প্রকৌশলী, স্থপতি, ব্যবসায়ী, শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।