কেএসএফ কো-অপারেটিভ ও মীনা বাজারের ফার্মারস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্গানিক পণ্য উৎপাদনকারী কৃষকদের সঙ্গে বিপণন প্রক্রিয়ায় জড়িতদের মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্য নিয়ে গত ২ আগস্ট হয়ে গেল ‘ফার্মারস ডে’ শীর্ষক অনুষ্ঠান। এটা ছিল অর্গানিক ভোক্তা ও উৎপাদনকারীদের মিলনমেলা। কেএসএফ কো-অপারেটিভ ও মীনা বাজারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কো-অপারেটিভের সদস্যরা তাঁদের উৎপাদিত শাকসবজির বাছাই ও মূল্য নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। তাঁরা গুদাম ও সুপারস্টোর আউটলেটগুলো ঘুরে দেখেন এবং ভোক্তাদের সঙ্গে কথা বলেন। তাঁদের কঠোর পরিশ্রমের প্রকৃত মূল্যায়ন দেখে উৎপাদনকারীরা সন্তুষ্টি প্রকাশ করেন।কেএসএফ কো-অপারেটিভ সর্বপ্রথম বাংলাদেশের ভোক্তা সাধারণকে অর্গানিক সবজির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ২০০৫ সালে যাত্রা শুরুর পর থেকে কেএসএফ কো-অপারেটিভ দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।