কেক কেটে ইউল্যাবের সিএসডির এক দশক পালন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) টেকসই উন্নয়নবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) এক দশক পালন করা হলো গতকাল বুধবার।
২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি সিএসডি) যাত্রা শুরুর পর থেকেই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এক দশক পূর্তি উপলক্ষে গতকাল ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে সিএসডি থেকে প্রকাশিত জেন্ডার ইন অ্যাকোয়াকালচার বইয়ের মোড়ক উন্মোচন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। অনুষ্ঠানে সিএসডির পরিচালক অধ্যাপক হামিদুল হক বলেন, টেকসই উন্নয়নবিষয়ক গবেষণায় ইউল্যাব-সিএসডি বাংলাদেশের অগ্রদূত। সিএসডিতে বর্তমানে আটটি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। ১৫টি গবেষণা প্রকল্প ইতিমধ্যেই শেষ হয়েছে। বিজ্ঞপ্তি।