জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার দশক পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজনা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ৪০ পাউন্ড ওজনের্রকেক কেটে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন।সন্ধ্যা ছয়টায় মুক্তমঞ্চে কেক কাটা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, মুঠোফোন কোম্পানি রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মুক্তমঞ্চে উপস্থিত দর্শকদের মধ্যে ১০ হাজার মোমবাতি দেওয়া হয় এবং কোরাস গানের পাশাপাশি সেগুলো প্রজ্বলিত করা হয়। এ ছাড়া একই সময় ৪০টি ফানুস ওড়ানো হয়। সবশেষে একই স্থানে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন সংগীত পরিবেশন করেন।তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে একই স্থানে সন্ধ্যা ছয়টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা মঞ্চায়ন করবে প্রয়াত নাট্যকার অধ্যাপক সেলিম আল দীন রচিত নাটক কেরামতমঙ্গল। কাল শুক্রবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১১টায় মুক্তমঞ্চে রয়েছে আলোচনা, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান।