কেজিপ্রতি ১৭ টাকা দরে ধান কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য ধানের দাম কেজিপ্রতি ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে কৃষকদের কাছ থেকে ধান কিনবে সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী খাদ্যগুদামে বোরো সংগ্রহ উপলক্ষে স্থানীয় কৃষক, চালকল মালিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ খাদিজা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।খাদ্যমন্ত্রী বেতগাড়ী খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযানের সূচনা করেন এবং গুদাম ঘুরে দেখেন।