কেতাদুরস্ত কাঠবিড়ালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠবিড়ালি নুলো ডুবিয়ে ফল খাবে—এটাই স্বাভাবিক। চামচ বা বাটি নিয়ে বনেদি ঢঙে খাওয়া? না, ভাবাই যায় না। কিন্তু কেতাদুরস্ত কাঠবিড়ালি বলে কথা। এমন কাঠবিড়ালির দেখা মিলেছে খুলনার সরকারি বিএল কলেজে।

মানুষের ফেলে দেওয়া খাবারের চামচ এসেছে কাঠবিড়ালির কবজায়। সামনের পা দুটো দিয়ে হাতের মতো করে চামচ ধরে আয়েশ করে বসে চলছে খাওয়া। যেন টেবিলে বসে খাচ্ছেন কোনো ভদ্রলোক।

একটু খাবারও যেন বাদ না যায়।

এবার চলছে বাটিতে মুখ ঢুকিয়ে খাওয়া।