কেন বেআইনি ঘোষণা হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লাইসেন্স বাতিল করা সেই ৩১টি কোম্পানির ৪৩টি খাদ্যপণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসব পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। খাদ্যসচিব, বাণিজ্যসচিব এবং আইনসচিবসহ ছয় বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিএসটিআই গত ১৩ অক্টোবর ৩১টি কোম্পানির ৪৩টি খাদ্যপণ্যের লাইসেন্স বাতিল করে। এ নিয়ে ৬ নভেম্বর ‘নিষিদ্ধ পণ্যগুলো এখনো বাজারে’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে সোমবার মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে আইনজীবী মিয়া মো. কামরুজ্জামান রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সিগমা হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ ও নুসরাত জাহান।পরে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত রুল জারি করেছেন। একই সঙ্গে ৩১টি কোম্পানির বাজারজাত করা পণ্যগুলোর গুণগত মান পরীক্ষার প্রতিবেদন আগামী ২ ডিসেম্বর আদালতে দাখিল করতে বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন।